স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী - The News Lion

স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী




দি নিউজ লায়ন ;  সাংসারিক অশান্তির জেরে স্ত্রীকে শাবল দিয়ে খুন করে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন স্বামী। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে নদীয়ার ধুবুলিয়া থানার ঝিটকেপোতার সারদাপল্লীতে। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, মৃত স্বামী ও স্ত্রীর নাম যথাক্রমে অনিমা বিশ্বাস  (৩৮) এবং লক্ষণ বিশ্বাস (৪৮)। মৃতের মা সন্ধ্যা সর্দার জানান, ২২ বছর আগে দিদির বিয়ে হয়েছিল।


 বিয়ের পর থেকেই দিদির ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করত জামাইবাবু। মেয়ে পাপিয়া বিশ্বাস জানায় মা এবং আমাদের ভাইবোনদের খেতে পড়তে দিত না অভিযুক্ত বাবা। সব সময় অশান্তি করত। আমাদের নিয়ে সংসার চালাতে গিয়ে অনেক দেনাও হয়ে গিয়েছিল মায়ের। তবুও হাল ছাড়েনি। সেজন্য মা দিল্লিতে পরিচারিকার কাজে যাওয়ার কথা ছিল। 


মৃত ওই মহিলার বোন পূর্ণিমা সর্দার জানান, বেশকিছু দিন আগে দিদির ওপর অত্যাচার চালিয়ে বাংলাদেশেও পালিয়ে যায় জামাইবাবু। বহু চেষ্টা কিরে সেখান থেকে তাকে বাড়িতে ফিরিয়ে আনে দিদি। তার অভিযোগ, এরপরও দিদির ওপর অত্যাচারে মাত্রা এতটুকুও কমায়নি জামাইবাবু। তিনি আরও জানান, ছেলে-মেয়েদের ঠিকমতো খাবার দাবার দিত না। দিদি লোকের বাড়িতে পরিচারিকার কাজে গেলে সেখান থেকে তাকে ডেকে বাড়িতে নিয়ে আসত। 


দিদির উপর অত্যাচারের জন্য আমরা থানায় অভিযোগও করেছিলাম। রবিবার ভোরে দিদির মাথায় শাবল দিয়ে খুন করে, তারপরে নিজেই বাড়ির কাঁঠাল গাছে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন জামাইবাবু। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধুবুলিয়া থানার পুলিশ। মৃত স্বামী ও স্ত্রীর দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠান হয়। যদিও এই ঘটনায় পুলিশের কাছে কোনও পক্ষই কোনও অভিযোগ করেনি বলে সূত্রের খবর।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.