শালবনিতে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের সভা ফ্লপ - The News Lion

শালবনিতে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের সভা ফ্লপ




দি নিউজ লায়ন ; ঢাকঢোল পিটিয়ে রবিবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দুই ব্লকের বিজেপির বেলিয়াবেড়া মন্ডলের পেটবিন্ধি অঞ্চলের শালবনী গ্রামে বিজেপি দলের পক্ষ থেকে যোগদান মেলা ও জনসভার আয়োজন করা হয়েছিল। আয়োজন ছিল চোখে পড়ার মতো। কিন্তু সভায় দেখা গেল না মানুষজন। বিজেপি দলের পক্ষ থেকে বলা হয়েছিল ৩০ হাজারেরও বেশি মানুষ ওই সভায় আসবেন, কয়েক হাজার মানুষ তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করবেন। 


কিন্তু দেখা গেল ঝাড়্গ্রাম, জামবনি, নয়াগ্রাম, সাঁকরাইল, গোপীবল্লভপুর এক ব্লক থেকে মানুষ নিয়ে গিয়ে ও  সভাস্থলের মাঠের একাংশ ভরাতে পারল না বিজেপি নেতারা। হাতে গোনা কিছু মানুষ সেই সভায় যোগ দিয়েছিল। স্থানীয় সূত্রে জানা যায় যে সম্ভবত হাজার দেড়েক মানুষ রবিবারের সভায় সামিল হয়েছিলেন।কার্যত শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের সভা ফ্লপ হয়েছে। সভায় মানুষ না থাকলেও নেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 


ওই সভায় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ, বিজেপির নেতা শুভেন্দু অধিকারী, ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম , ঝাড় গ্রাম জেলা বিজেপির সভাপতি সুখময় সৎপথি ও সাধারণ সম্পাদক অবনী ঘোষ সহ আরো অনেকে। ওই যোগদান মেলায় এমন কিছু মানুষকে নিয়ে যোগদান করানো হয়েছে যারা গত ২৮ শে ডিসেম্বর ঝাড়গ্রামে শুভেন্দু অধিকারীর হাত থেকে বিজেপির পতাকা নিয়ে বিজেপি দলে যোগদান করেছিল। তাদেরকে আবার রবিবার নিয়ে গিয়ে যোগদান করানো হয়েছে। 


তাই যোগদান মেলাতেও কার্যত শূন্য হাতে ফিরতে হয়েছে বিজেপিকে। যে এলাকায় রবিবার বিজেপির সভা হয়েছিল সেই বিধানসভা এলাকায় গত লোকসভা নির্বাচনে বিজেপি ভালো কল করেছিল। কিন্তু বর্তমানে বিজেপির অবস্থা একেবারেই করুন। আর ওই গোপীবল্লভপুর দুই ব্লকের ভোটার হলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 


শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের সভায় লোক কম হলেও  বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির নেতারা কিন্তু  ফাঁকা মাঠে যাদের বক্তব্য শোনার মতো কেউ নেই সেই মাঠে হুংকার দিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন দক্ষিণ কলকাতার পিসি ভাইপো কোম্পানিকেও তৃণমূলকে উৎখাত করবোই করবোই। শুভেন্দু অধিকারী বলেন বাইক নিয়ে গ্রামে গ্রামে ঘুরে তৃণমূলকে উৎখাত করবোই তৃণমূল  চোর সহ নানা  ভাষায় তিনি কটাক্ষ করেন।


 সেই সঙ্গে তিনি বলেন যে একসময় জঙ্গলমহলে মূর্মু, হাঁসদা, হেমব্রম ,মাহাতোদের বেছে বেছে মাওবাদী তকমা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। কারন হতাশ শুভেন্দু অধিকারীর এ ছাড়া কোনো উপায় ছিল না তাই জাতপাত নিয়েও তিনি অংক কষা শুরু করেছে জঙ্গলমহলে। দিলীপ ঘোষের একই সুর তবে রবিবারের সভা কার্যত হতাশ করেছে বিজেপি নেতাদের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.