সৌরভের চিকিতসার জন্যে আসছেন কার্ডিয়াক সার্জন দেবী শেঠি - The News Lion

সৌরভের চিকিতসার জন্যে আসছেন কার্ডিয়াক সার্জন দেবী শেঠি




দি নিউজ লায়ন ;  রবিবার দুপুরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্বাস্থ্য বুলেটিন  দিলেন ডাক্তাররা। ডাক্তাররা জানিয়েছেন, 'শনিবার রাতে ভালো ঘুমিয়েছেন মহারাজ। সকালে এরপর তাঁর রুটিন ইসিজি হয়। সেই রিপোর্ট ভালো এসেছে।  শনিবার সকালে বিসিসিআই সভাপতি জিমে বুকে ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়েন। এরপরই তাঁকে উডল্যান্ডসে ভর্তি করা হয়। 


সৌরভের  হৃদযন্ত্রের তিনটি ধমনীতে ব্লকেজ পাওয়া যায়। এরপরই সৌরভকে একটি ধমনীতে সেন্ট বসানো হয়েছে।  এরপরও সৌরভের দুটি ধমনীত সমস্যা রয়েছে। সেই নিয়েই চিকিৎসকরা সোমবার সিদ্ধান্ত নেবেন বলে জানানো হয়েছে। সম্ভবত ব্লকেজ হওয়া বাকি দুই ধমনীতেও সেন্ট বসানো হতে পারে।   


 ডাক্তারদের সূত্রে আরও জানা গিয়েছে, সৌরভের জন্যে সোমবার স্বনামধন্য কার্ডিয়াক সার্জন দেবী শেঠি আসতে চলেছেন। সৌরভের  হৃদযন্ত্রের পরিস্থিতি নিয়ে বিখ্যাত সার্জন দেবী শেঠি তাঁর পরামর্শ দেবেন। ইতিমধ্যে সৌরভের  রিপোর্টগুলি দেখে দেবি শেঠির টিম  সৌরভের বাইপাস সার্জারির প্রয়োজন নেই বলে জানিয়ে রেখেছে। 


দেবি শেঠির তত্ত্বাবধানেই সোমবার মেডিকেল বোর্ড আলোচনায় বসবে। ইতিমধ্যে  পাঁচ জনের একটি দল সৌরভের চিকিতসার জন্যে গঠন করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.