অসহায় বৃদ্ধার হাতে স্বাস্থ্য সাথী তুলে দেওয়া হলো - The News Lion

অসহায় বৃদ্ধার হাতে স্বাস্থ্য সাথী তুলে দেওয়া হলো




দি নিউজ লায়ন ;   অসহায় বৃদ্ধার হাতে স্বাস্থ্য সাথী তুলে দেওয়া হলো। দিপালী দে। বয়স ৮২। বিধবা। সন্তান নেই। অসহায়। পূর্ব বর্ধমানের মেমারির বাগিলা গ্রামে নিজের পৈত্রিক ভিটেতেই দিন গুজরান করেন খুবই কষ্টের মধ্যে। এরমধ্যে তারই মধ্যে অসতর্কতায় পড়ে গিয়েছিলেন। চিকিৎসা হবে কীভাবে তানিয়ে চিন্তায়ও ছিলেন। বৃদ্ধার এই অসহায় পরিস্থিতির কথা জানতে পেরেছিলেন বাগিলার পঞ্চায়েত সদস্য প্রলয় পাল।


 দিপালীদেবীর কথা শোনার পরই তিনি সময় নষ্ট না করেই তাঁর বাড়িতে যান। প্রলয়বাবুর তৎপরতায় এগিয়ে আসে বাগিলা গ্রাম পঞ্চায়েত। সোমবারেই হাতের অপারেশন করতে হবে জানতে পারে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। তড়িঘড়ি তাঁরা যোগাযোগ করেন মেমারি এক বিডিও অফিসের সাথে। তাড়াতাড়ি দিপালীদেবীকে স্বাস্থ্যসাথীর কার্ড করে দেওয়ার জন্য বিডিও অফিসে আর্জি জানান তাঁরা। দিপালীদেবী বয়স এবং অসুস্থতার কারণে যে দুয়ারে সরকার শিবিরে যেতে পারবেন না! 


অবশেষে বাড়িতে গিয়ে ওই বৃদ্ধার স্বাস্থ্য সাথী কার্ড করে দেন। এতে খুশি বৃদ্ধাও। তিনি বলেন, যারা এই কার্ড করে দিলেন তারা আমার কাছে ভগবান। আমি অবাক হয়ে গেছি। এবার আমার অপারেশনটা হবে। মেমারি-১ ব্লকের বিডিও মহ আলি ওয়ালি উল্লাহ বলেন, স্বাস্থ্যসাথী প্রকল্পের এটা একটা আমাদের কাছে সফল প্রয়োগ। এইরকম বিধবা বয়স্কা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরাও খুশি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.