গঙ্গাসাগরে যেতে না পেরে বিকল্প হিসেবে নদীয়ার বিভিন্ন গঙ্গায় পূণ্য স্নান
দি নিউজ লায়ন ; সব তীর্থ বার বার গঙ্গা সাগর একবার। মকরসংক্রান্তির মধ্য দিয়ে পুণ্যস্নান তাই মানুষের ঢল নামে বিভিন্ন রাজ্য এবং অন্যান্য জায়গা থেকে মানুষ পুণ্য স্নান এর জন্য গঙ্গা সাগরে আসেন।এই বছর কোভিদ তার ওপর বাঁধা নিষেধ বেশি থাকায় নদিয়ার মধ্যে দিয়ে বয়ে যাওয়া গঙ্গা নদীতে স্নান করে পুণ্য লাভ করলেন ভক্তবৃন্দ তাই নাবদ্বীপ ,শান্তিপুর ,চাকদাহ রানাঘাট, ফুলিয়া গঙ্গা তে এই বছর অনেকেই পুণ্য স্নান সারলেন।
পৌষ সংক্রান্তি কে কেন্দ্র করেই অনুষ্ঠিত হয় , অনেকে একে মকর সংক্রান্তি বলেন। আমাদের পূর্ব পুরুষ দের সন্তুষ্টি করন এবং তাদের আশির্বাদ লাভ করা। আমাদের পিতৃ পুরুষের উদ্দেশ্যে উৎসর্গ করার রীতি বিরাজমান রয়েছে সনাতন ধর্ম অনুযায়ী তাই এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নান করেন সবাই।আবার মহাভারতের ভীষ্মের ইচ্ছা মৃত্যু ঘটেছিল এই দিনে।
তাতপর্যপূর্ণ ভাবে এই মকর সংক্রান্তির দিনকেই বিশেষ গুরুত্বপূর্ণ একটি দিন বলে মনে করা হয় পুরাণ বা সনাতন ধর্মের ব্যাখ্যা অনুযায়ী। শাস্ত্রমতে এই দিন গঙ্গায় স্নান করলে মানুষের পুণ্য অর্জন হয় এবং তার আয়ু বৃদ্ধি ঘটে , আর সেই কারণেই প্রতিবছরই এই দিন হাজার হাজার মানুষের গঙ্গা বক্ষে মানুষের ঢল ও পুণ্য স্নান লক্ষ্য করা যায়।

Post a Comment