আবহাওয়ার খামখেয়ালীপানায় চাষিদের কপালে চিন্তার ভাঁজ পড়ছে - The News Lion

আবহাওয়ার খামখেয়ালীপানায় চাষিদের কপালে চিন্তার ভাঁজ পড়ছে




দি নিউজ লায়ন ;  আবহাওয়ার খামখেয়ালীপানায় চাষিদের কপালে চিন্তার ভাঁজ পড়ছে। শীতও এবার সেইভাবে স্থায়ী হয় নি। আর এতেই আলু চাষিরা চিন্তায়। আর কথা মাথায় রেখে পাঁচ জেলাকে নিয়ে বৈঠকে বসলেন রাজ্যের মুখ্য কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার। বর্ধমানের কৃষিখামারের মাটিতীর্থ কৃষিকথা প্রাঙ্গণে বাঁকুড়া, হুগলী, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও পূর্ব বর্ধমানের কৃষি আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন। 


প্রদীপবাবু জানান এবছর আলু চাষের জমির পরিমাণ গত বছরের তুলনায় বেড়েছে। গোটা রাজ্যের এবছর আলুচাষের পরিমাণ চার লক্ষ হেক্টর জমিতে। শীত কমে যাওয়ায় আলুতে নাবি ধ্বসা হওয়ার সম্ভবনা। পাশাপাশি আবহাওয়ার খামখেয়ালি হওয়ায় আলু গাছে শুকিয়ে যাওয়ার সম্ভবনা। ফলে আলুর ফলন একেবারে কমে যেতে পারে। আলুচাষীদের ধ্বসার হাত থেকে বাঁচাতে কি করতে হবে তাও এদিনের বৈঠকে আলোচনা হয়।


 তবে গতকাল বুধবার থেকে আবহাওয়া বেশ পরিবর্তন হয়েছে। উদ্ধমুখী  তাপমাত্রা ফের নিম্নগামী। শীত ফিরেছে বাংলায়।  প্রদীপবাবুর আশা আর অন্তত দু'সপ্তাহ টানা ঠাণ্ডা থাকলে নাবি ধ্বসার হাত থেকে আলুচাষ বাঁচবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.