করোনায় বিশ্বে মৃত্যু প্রায় ২০ লাখ - The News Lion

করোনায় বিশ্বে মৃত্যু প্রায় ২০ লাখ




আর্ন্তজাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে এ পর্যন্ত মৃত্যু প্রায় সাড়ে ২০ লাখে পৌঁছেছে। আর আক্রান্ত রোগীর সংখ্যা ৮ কোটি ৬০ লাখ ছাড়িয়েছে।  ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য বলছে, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯ কোটি ৬০ লাখ ৮ হাজার ৭৮৮ জন, মোট মারা গেছেন ২০ লাখ ৪৯ হাজার ৩১১ জন।  বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। 


যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৩৭৬ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৪ লাখ ৮ হাজার ৬২০ জন।  ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৫ লাখ ৮২ হাজার ৬৪৭ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫২ হাজার ৫৯৩ জন।  ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮৫ লাখ ১২ হাজার ২৩৮ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ১০ হাজার ৩২৮ জন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.