আগুনে পুড়ে মৃত্যু হোলো বাবা ও ছেলের - The News Lion

আগুনে পুড়ে মৃত্যু হোলো বাবা ও ছেলের




দি নিউজ লায়ন ;   আগুনে পুড়ে মৃত্যু হোলো বাবা ও ছেলের। মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। বীরভূমের সাঁইথিয়া থানার এগারো নং ওয়ার্ডের বাসিন্দা গৌতম সিং ও তার একমাএ ছেলে ঋক সিং দূর্ঘটনায় মারা গেছে। স্থানীয় বাসিন্দা প্রীতম দাস জানিয়েছেন, মৃত যুবক হামেশাই নেশা করে বাড়ি ফিরতো।মঙ্গলবার রাতেও নেশা করে বাড়ি ফেরার পর বাবা ও মায়ের সাথে বচসা হয়।  


বেশ কিছুক্ষণ বচসা চলাকালিন গৌতম বাবু ছেলে কে এক চড় মারে। এরপর ছেলে ঋক হুমকি দিয়ে বলে আমাকে মারলে, দেখো আমি কি করি। তারপর যুবক টি বাড়ির দোতালায় উঠে গিয়ে ঘরে ঢুকে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগাতে যায় ঠিক তখনি তার বাবা ছুটে এসে ছেলেকে জড়িয়ে ধরে বাধা দেয়। কিন্তু নেশাগ্রস্ত ছেলের হাত থেকে ততক্ষণে দেশলাইয়ের কাঠি জ্বলে উঠেছে, যেহেতু কেরোসিনে ভিজে গিয়েছিলো তাই দ্রুত আগুন লেগে যায় গায়ে।


 বাড়ির নীচে গৌতম সিংহ এর স্ত্রী পিংকি সিংহ পায়ের ব্যাথার জন্য দোতালায় উঠতে পারেন নি। কিন্তু বুঝতে পারেন আগুনে ঝলসে যাচ্ছে স্বামী ও সন্তানের শরীর। পিংকি সিংহের চিৎকার শুনে প্রতিবাশীরা ছুটে আসে। কিন্তু তারা বাঁচতে পারেনি বাবা ও ছেলেকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় দমকল ও সাঁইথিয়া থানার পুলিশ৷ মৃতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ী তে পাঠানো হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.