সুরতে বড় দুর্ঘটনা, নিহত কমপক্ষে ১৩
দি নিউজ লায়নঃ সকাল সকাল বড় দুর্ঘটনার খবর এল। গুজরাটের সুরতের কোসাম্বা এলাকায় ট্র্যাক পিষ্ট হয়ে ১৩ জন শ্রমিক মারা গিয়েছিলেন। সূত্রের খবর অনুযায়ী, ভোরের দিকে কোসাম্বা গ্রামে হৃদয় বিদারক দুর্ঘটনা ঘটে।
লরির চাকায় পিষ্ট হয়ে যায় শ্রমিকদের দেহ। সেই সময় শ্রমিকরা রাস্তার কাছেই ঘুমাচ্ছিলেন। জানা গেছে, শ্রমিকরা সবাই রাজস্থানের বাসিন্দা। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা গিয়েছেন ১৩ জন শ্রমিক। আরও কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছিল।

Post a Comment