নিশ্চিন্দায় দুর্ঘটনা, উল্টে গেল গাড়ি - The News Lion

নিশ্চিন্দায় দুর্ঘটনা, উল্টে গেল গাড়ি

 


দি নিউজ লায়নঃ    বৃহস্পতিবার সকালে হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকায় সিসিআর ব্রিজের কাছে জাতীয় সড়কে একটি দুর্ঘটনায় একাধিক জন জখম হন। চালক সহ তিনজন গাড়িতে ছিলেন বলে জানা গেছে।


 আহতদের মধ্যে ২ জনকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, এদিন ওই গাড়িতে করে এক বিজেপি নেতা ও তাঁর পুত্র বোলপুরে একটি দলীয় কাজে যাচ্ছিলেন। হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে সজোরে ধাক্কা মেরে উল্টে যায়। পুলিশ জানিয়েছে, এদিন সকাল সাতটা নাগাদ ওই দুর্ঘটনা ঘটে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.