পারিবারিক অশান্তির জেরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর - The News Lion

পারিবারিক অশান্তির জেরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর



দি নিউজ লায়নঃ    পারিবারিক অশান্তির জেরে এক গৃহবধূ গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কল্যাণী জহরলাল মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিনঘাটা ব্লকের হাড়িপুকুর এলাকায়। 


স্থানীয় সূত্রে জানা গিয়েছে তাইমা বিবি সংসারে প্রায় অশান্তি চলতো ।পারিবারিক অশান্তির জেরে তিনি গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন।আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ।সেখানে চিকিৎসাধীন। এই ঘটনার পর থেকে শশুর বাড়ীর লোকজন সহ স্বামী আশসিক আলী পলাতক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.