কলেজের অস্থায়ী কর্মীদের অবস্থান বিক্ষোভ
দি নিউজ লায়ন- নিজেদের সরকারি কর্মীর স্বীকৃতি আদায়ের দাবিতে বৃহস্পতিবার অবস্থান বিক্ষোভে সামিল হল কলেজের অস্থায়ী কর্মীরা। এদিন সকালে উলুবেড়িয়া ও উদয়নারায়নপুরের পুরাস কানপুর কলেজের সামনে প্রায় ৪৫ জন অস্থায়ী কর্মী অবস্থান বিক্ষোভে সামিল হয়। তাদের দাবি না মানা হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন অস্থায়ী কর্মীরা।
অস্থায়ী কর্মীদের অভিযোগ দীর্ঘদিন ধরেই তারা কলেজের ল্যাব এসিস্ট্যান্ট, গ্রন্থাগার কর্মী, সাফাই কর্মী হিসাবে কাজ করলেও তারা বেতন বৈষম্যের শিকার। তাদের অভিযোগ কলেজের স্থায়ী কমীরা অবসর নেওয়ায় এবং নতুন করে সেই পদে নিয়োগ না হওয়ায় তাদের অতিরিক্ত কাজ করতে হচ্ছে যদিও বেতন বৃদ্ধি হচ্ছেনা। অস্থায়ী কর্মীদের বক্তব্য তাদের এই সমস্যার সমাধানে ২০১৯ সালে সরকারের পক্ষ থেকে একটি মেমারেন্ডাম প্রকাশ করা হয়।যেখানে অস্থায়ী কর্মীদের চাকরির নিশ্চয়তা, বেতন বৃদ্ধি, অবসরকালীন ভাতার কথা বলা হয়। তাদের অভিযোগ
সেই মেমোরেন্ডাম বিভিন্ন দপ্তরে লাগু হলেও কলেজের ক্ষেত্রে লাগু না হওয়ায় তারা বঞ্চিত হচ্ছে। অবিলম্বে কলেজে মেমোরেন্ডাম লাগু করার দাবি জানান অস্থায়ী কর্মীরা।

Post a Comment