স্টিলের ফার্নিচারের কারখানার দেওয়াল কেটে চুরির ঘটনায় গ্রেপ্তার ১ - The News Lion

স্টিলের ফার্নিচারের কারখানার দেওয়াল কেটে চুরির ঘটনায় গ্রেপ্তার ১

 


দি নিউজ লায়নঃ  স্টিলের ফার্নিচারের কারখানার দেওয়াল কেটে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিস এক যুবককে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটে বর্ধমান শহরের পারবীরহাটা এলাকায়। ধৃতের নাম আদিত্য সাহা। বর্ধমান শহরের লক্ষ্মীপুরমাঠ এলাকায় তার বাড়ি। বুধবার রাতে লক্ষ্মীপুরমাঠ এলাকা থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে কারখানার দেওয়াল কেটে ভিতরে ঢুকে ২টি ওয়েল্ডিং মেশিন, জেনারেটার, পাইপ ও অন্যান্য জিনিসপত্র নিয়ে পালায় চোরে। 


পরেরদিন সকালে কারখানা খুলতে এসে মালিক মুন্না প্রসাদ বিষয়টি দেখতে পান। তিনি থানায় অভিযোগ দায়ের করেন। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতের কাছ থেকে চুরির মালপত্র উদ্ধার হয়নি। তাকে হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদনও জানায় নি পুলিস। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে শুক্রবার ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন বিচারক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.