ক্যানসারের জন্য দায়ী
দি নিউজ লায়নঃ
১। যারা ধূমপায়ী বা পান-জর্দায় অভ্যস্ত, তাঁরা জানবেন এগুলো ৬০ শতাংশ ক্যানসারের জন্য দায়ী।
.২। ক্ষতিকর খাদ্যাভ্যাস ৩০ শতাংশ ক্যানসারের কারণ। এর মধ্যে পড়ে অতিরিক্ত লাল মাংস, প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত চিনি ও লবণযুক্ত বা উচ্চ ক্যালরির খাবার, ছত্রাক পড়া খাবার, মাত্রাতিরিক্ত আর্সেনিকযুক্ত জল ইত্যাদি।
.৩। অতিরিক্ত ওজন, কায়িক শ্রমহীন জীবনযাপন।
.৪। দীর্ঘদিন সংক্রামক ব্যাধিতে আক্রান্ত থাকা যেমন হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি ও হিউম্যান পেপিলোমা ভাইরাস এবং এইডস ভাইরাস, হেলিকোব্যাক্টার পাইলোরি ইত্যাদি সংক্রমণ ক্যানসারের ঝুঁকি বাড়ায়।
.৫। নারীদের বাল্যবিবাহ, ঘন ঘন সন্তান ধারণ।
.৬। মদ্যপান।
.৭। কড়া রোদে দীর্ঘ সময় থাকা।
.৮। অকারণে ঘন ঘন এক্স–রে করানো।
.৯। পরিবারে ক্যানসারের ইতিহাস থাকা, বিশেষ করে স্তন বা কোলন ক্যানসার।
.১০। বয়স বৃদ্ধি।

Post a Comment