পাইপগান পিস্তল কার্তুজ সহ গ্রেফতার দুই দুষ্কৃতী - The News Lion

পাইপগান পিস্তল কার্তুজ সহ গ্রেফতার দুই দুষ্কৃতী

 


দি নিউজ লায়নঃ     গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে উন্নতমানের বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল মোথাবাড়ি থানার পুলিশ। রবিবার গভীর রাতে মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতের গীতামোড়ের কাছে নাকা চেকিং করার সময় ওই দুই দুষ্কৃতীকে এই আগ্নেয়াস্ত্র এবং কার্তুজসহ গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতেরা এই অস্ত্র ও কার্তুজগুলি অন্য কোথাও পাচার করছিল বলেই প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। যাদের কাছ থেকে চারটি উন্নত মানের পিস্তল, চার রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। 


সোমবার ধৃতদের মালদা আদালতের মাধ্যমে সাতদিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে মোথাবাড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মনিরুল হক এবং নিয়ামত আলী। এদের বাড়ি ভূতনি থানার উত্তর চন্ডিপুর এলাকায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি পাইপ গান, দুটি সেভেন এমএম পিস্তল এবং চার রাউন্ড কার্তুজ। এছাড়াও একটি মোটর বাইক এবং দুটি মোবাইল উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, এদিন মোটরবাইকে করে কালিয়াচক থেকে মালদায় যাচ্ছিল ওই দুই দুষ্কৃতী। গীতামোড় এলাকায় বিভিন্ন বাড়িতে তল্লাশি চালানোর সময় ওই দুই মোটর বাইক চালক ও আরোহীকে দেখে সন্দেহ হয়।


 তখনই তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। এরপর অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয় চারটি পিস্তল এবং চার রাউন্ড কার্তুজ। মোথাবাড়ি থানার পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র-গুলি উন্নত মানের। লক্ষাধিক টাকার ওপর দাম রয়েছে এই আগ্নেয়াস্ত্রের। তবে ধৃতেরা আগ্নেয়াস্ত্র এবং কার্তুজগুলি কোথা থেকে সংগ্রহ করেছিল এবং সেগুলি কোথায় পাচার করার পরিকল্পনা নিয়েছিল, সে ব্যাপারে তদন্ত শুরু করা হয়েছে। পাশাপাশি এই বেআইনী কারবারের সঙ্গে কারা যুক্ত রয়েছে , সেটিও নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.