বিজেপি নেতা কবীর শঙ্কর বসু গ্রেফতার
দি নিউজ লায়নঃ ৩৪১,৩২৫,৩২৬,৩০৭,৫০৬,৩৫৪এ,সহ দুটি মামলায় অভিযুক্ত বিজেপি নেতা কবীর শঙ্কর বসুকে গ্রেফতার করল শ্রীরামপুর থানার পুলিশ। রবিবার শ্রীরামপুর এর বল্লভপুরে গাড়ি বের করা নিয়ে তৃণমূল কর্মীদের মারধর করেন কবীর শংকর বসু।
ঘটনার জেরে রাতভর সেখানে বিক্ষোভ দেখান শ্রীরামপুর এর সাংসদ কল্যান ব্যানার্জ্জী। সোমবার আবাসন থেকে গ্রেফতার করা হয় বিজেপি নেতাকে। এদিন শ্রীরামপুর থানার বাইরে তাণ্ডব চালায় বিজেপি। পরে কবীর শংকর বসুকে পাঠানো হয় শ্রীরামপুর কোর্টে। বিজেপি নেতার তিনদিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
Post a Comment