মেদিনীপুরে রক্তের গ্রুপ নির্ণয় নিয়ে সমস্যায় পড়েছেন রোগীর পরিবারের লোকেরা
দি নিউজ লায়নঃ মেদিনীপুরে একই ব্যক্তির দুই জায়গায় দুই রকমের রক্তের গ্রুপ নির্ণয় এর রিপোর্ট নিয়ে সমস্যায় পড়েছেন এক রোগী ও তার পরিজনেরা। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের কেরানি তলার বাসিন্দা বেবি খাতুন পেটে টিউমার নিয়ে ভর্তি হয়েছেন স্থানীয় একটি হাসপাতালে ।সেখানে বেসরকারিভাবে রক্তের গ্রুপ নির্ণয় করতে গিয়ে রক্তের গ্রুপ আসে বি নেগেটিভ।
কিন্তু সরকারি হাসপাতাল মেদিনীপুর মেডিকেল কলেজে রক্তের গ্রুপ নির্ণয় করতে গেলে গ্রুপ আসে এবি নেগেটিভ। দুই জায়গায় দুই রকম রক্তের গ্রুপ নির্ণয় এর রিপোর্ট আশায় সমস্যায় পড়েছেন রোগী এবং তার পরিজনেরা। রোগীর বাড়ীর লোকের অভিযোগ, সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে এবং মেদিনীপুর শহরে চিকিৎসার হাল যদি এরকম হয় তাহলে কোথায় যাবেন সাধারণ মানুষ। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এবি নেগেটিভ গ্রুপেই স্ট্যাম্প লাগিয়েছে।

Post a Comment