রহস্যজনক ভাবে নিখোঁজ সপ্তম শ্রেনীর ছাত্র উদ্ধার - The News Lion

রহস্যজনক ভাবে নিখোঁজ সপ্তম শ্রেনীর ছাত্র উদ্ধার



দি নিউজ লায়নঃ      রহস্যজনক ভাবে নিখোঁজ সপ্তম শ্রেনীর ছাত্র উদ্ধার। রবিবার বিকেলে হঠাৎই নিখোঁজ হয়ে যায় কোলাঘাট থানার কোলা গ্রামের ১৩ বছরের অভিজিৎ মণ্ডল।জানা যায় রবিবার বিকেল চারটে নাগাদ পার্শ্ববর্তী কুখাবাড় গ্রাম থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়।তারপর আর খোঁজ পাওয়া যায়নি সপ্তম শ্রেনীর ঐ ছাত্রের।


বিভিন্ন জায়গায় খোঁজখবর চালানো হয় এবং পরিবারের তরফে কোলাঘাট থানায় নিখোঁজ ডায়েরী করা হয়।তবে সোমবার বিকেলেই তাকে কোলাঘাটে দেখতে পান স্থানীয়রা। স্কুল ছাত্র জানিয়েছে,তার মামারবাড়ি কুখাবাড় থেকে সাইকেলে করে যাওয়ার সময় একটি সাদা রং এর স্করপিওর সাথে ধাক্কা লাগে। এরপর জ্ঞান হারায় অভিজিৎ। 


তার বয়ান অনুযায়ী, তার জখন জ্ঞান ফেরে সে তখন বর্ধমান রেল স্টেশনে চেয়ারে বসে রয়েছে।এরপর আর পি এফের সহায়তায় এই কিশোর  টিফিন খাওয়ার পরে  হাওড়া স্টেশনে আসে।এরপর মেদিনীপুরগামী লোকাল ট্রেনে ড্রাইভারের কাছে তাকে তুলে দেয় আরপিএফ এবং কোলাঘাট স্টেশনে তাকে নামিয়ে দেয়। তার এই বিবৃতি কতটা যুক্তিযুক্ত তানিয়ে তদন্ত করছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.