শুভেন্দু তৃণমূল ছাড়ায় পূর্ব মেদিনীপুর রাহুমুক্ত হলো, মামুদ হোসেন
দি নিউজ লায়নঃ শুভেন্দু তৃণমূল ছাড়ায় পূর্ব মেদিনীপুর রাহুমুক্ত হলো- ঠিক এই ভাষাতেই শুভেন্দু অধিকারী কে তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেতা তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নিমতৌড়ী স্মৃতিসৌধে মঙ্গলবার তৃণমূল জেলা কমিটির বর্ধিত সভা অায়োজিত হয়। সভায় জেলার ২২৩ টি গ্রামপঞ্চায়েত,২৫ টি ব্লক,৫ টি পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধি ও দলের সাংগঠনিক পদাধিকারীগণ সহ বিভিন্ন গণসংগঠনের জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন।
সেখানেই চাঁচাছোলা ভাষায় শুভেন্দু অধিকারী কে তীব্র আক্রমণ করেন তৃণমূল নেতৃত্ব। এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক ফিরোজা বিবি, মন্ত্রী ডঃ সৌমেন মহাপাত্র, জেলা কোঅরডিনেটর বিধায়ক অর্ধেন্দু মাইতি, বিধায়ক অধ্যাপক জ্যোতির্ময় কর,রাজ্য যুবনেতা সুপ্রকাশ গিরি, প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, সহঃ সভাধিপতি সেখ সুফিয়ান, বিধায়ক অমিয় ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক বিপ্লব রায়চৌধুরী, সোমনাথ বেরা,বিধায়ক সুকুমার দে,সংগ্রাম দোলাই,তরুণ জানা,নন্দ মিশ্র,জেলা তৃণমূল যুব সভাপতি পার্থসারথী মাইতি,মৃণাল দাস প্রমুখ নেতৃবৃন্দ।
রাজ্য যুব নেতা সুপ্রকাশ গিরি জেলা তথা রাজ্যের রাজনৈতিক সন্ধিক্ষণে ছাত্র ও যুব সমাজ সহ জনগণকে এগিয়ে অাসার অাবেদন জানান। এদিনের সভায় উপস্থিত জেলার তৃণমূল নেতৃত্ব সাফ জানান শুভেন্দুর বিধানসভা নির্বাচনে কোনো ফ্যাক্টর হবে না অন্য সবার মতো পূর্ব মেদিনীপুরে মমতার নামে ভোট হবে এবং জেলার 16 টি আসনে তৃণমূল দখল করবে।

Post a Comment