পরিত্যক্ত জমি থেকে কঙ্কালের মাথার খুলি,চারটি হাড় উদ্ধার
দি নিউজ লায়নঃ রাস্তা থেকে দুরে পুকুরের পাশে পরিত্যক্ত জমি থেকে কঙ্কালের মাথার খুলি,চারটি হাড় উদ্ধার কে ঘিরে রহস্য ছড়াল। তার কিছু দূরেই ছড়িয়ে পড়েছিল মহিলাদের হাতের শাঁখা, কাদা মাখা ব্যাগ,ছাতা। উদ্ধার হয়েছে মদের বোতল,ক্যাম্বিস বলও। ঘটনাটি ঘটে সোমবার দুপুরে বারুইপুরের রামনগরের শনি বটতলা এলাকায়। এদিন স্থানীয় মানুষজন জমিতে ছাগল চরাতে গিয়ে কঙ্কালের হাড় পড়ে থাকতে দেখেন।
তাঁদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় বারুইপুর থানায়। বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে নিয়ে আসে। এলাকায় যান বারুইপুর এসডিপিও এবং আইসি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এই জমির একদিক পাঁচিল দিয়ে ঘেরা হলেও অন্যদিক ঘেরা নয়। বাসিন্দাদের বক্তব্য,এই রকম ঘটনা এলাকায় আগে হয়নি।
এদিকে,পুলিস জানিয়েছে,উদ্ধার হওয়া হাড় মহিলা না পুরুষের তা ডি এন এ পরীক্ষার পাশাপাশি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তদন্ত করে সব খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান,অনেক পুরানো শুকনো কঙ্কালের হাড়। বাইরে থেকে এনে এখানে ফেলে দেওয়া হয়েছে। তদন্তকারীরা। স্থানীয় বাসিন্দারা বলেন,এই জমিতে প্রায় সন্ধের পর মদ্যপানের আসরও বসে। তাঁদের অভিযোগ,এই কঙ্কাল কোন মহিলার হতে পারে। তাকে অনেকদিন আগে খুন করে হাড়গোড় নিয়ে এসে এই জমিতে ফেলে দেওয়া হয়েছে।

Post a Comment