বঙ্গ ধ্বনি যাত্রা উপলক্ষ্যে শহরজুড়ে পদযাত্রা ও সভা নবদ্বীপ শহর তৃণমূলের - The News Lion

বঙ্গ ধ্বনি যাত্রা উপলক্ষ্যে শহরজুড়ে পদযাত্রা ও সভা নবদ্বীপ শহর তৃণমূলের


দি নিউজ লায়নঃ    সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরতে শহরজুড়ে পদযাত্রা ও সভা করল নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেস। সপ্তাহের প্রথম দিন সোমবার বিকেলে নবদ্বীপ শহরের অন্যতম ব্যস্ততম এলাকা রাধা বাজার মোড় থেকে এক সুবিশাল পদযাত্রার আয়োজন করে তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। পদযাত্রাটি রাধাবাজার মোড় থেকে শুরু হয়ে দণ্ডপানিতলা, চারিচারা বাজার,বুইচারা পাড়া, মিউনিসিপ্যালিটি মোড়,পাঁচমাথা,রামসীতা পাড়া মোড় হয়ে ঢপওয়ালি মোড়ে এসে শেষ হয়। 


পাশাপাশি বঙ্গ ধ্বনি যাত্রা সফল করতে ঢপওয়ালি মোড়ে শুরু হয় পথসভা। এদিন বিধায়ক ও পৌর প্রশাসক ছাড়াও পদযাত্রায় পা মেলান কয়েক হাজার তৃণমূল কর্মী ও সমর্থক। সেখানে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঢপওয়ালি মোড়ের পথসভায় বক্তব্য রাখেন, বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা, নবদ্বীপ পৌরসভার বর্তমান প্রশাসক বিমান কৃষ্ণ সাহা,প্রাক্তন কাউন্সিলর নির্মলকান্তি দেব,অনুরাধা মন্ডল সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ কে। বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহার তার মূল্যবান বক্তব্যে বলেন,তৃণমূল সুপ্রিম তথা দলনেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে আবারও ক্ষমতায় বসবে তৃণমূল। বিধায়কের কথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর জন্য প্রচুর প্রকল্প বাস্তবায়িত করেছেন। যার সুফল সাড়ে নবছর ধরে রাজ্যবাসী পাচ্ছেন। তিনি বলেন,সাধারণ মানুষের স্বার্থে কন্যাশ্রী,যুবশ্রী,খাদ্যসাথী,স্বাস্থসাথী। 


স্কুল ছাত্র ছাত্রীদের জন্য,সবুজ সাথী প্রকল্পে সাইকেল বিতরণ থেকে বর্তমানে দুয়ারে সরকার কর্মসূচি প্রতিটি ব্লক ও শহরজুড়ে চলছে। ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়েছে। সাড়ে নবছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরতে ইতিমধ্যেই শহর ও গ্রামজুড়ে সরকারের রিপোর্ট কার্ড মানুষের কাছে আমরা পৌঁছনোর ব্যবস্থা করেছি। কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করে পৌর প্রশাসক বিমান কৃষ্ণ সাহা বলেন,কৃষক মারা আইন এনেছে কেন্দ্রের সরকার। বিমান বাবু বলেন, ইতিমধ্যেই অন্যান্য রাজনৈতিক দলের পাশাপাশি তৃণমূল কংগ্রেস কৃষক বিরোধী আইন বাতিলের দাবিতে সোচ্চার হয়েছে। 


আগামীতেও কৃষকদের পাশে থাকতে দলনেত্রীর দেখানো পথেই আমরা আন্দোলন বজায় রাখব। তার কথায়, যে কৃষক প্রাণপাত করে আমাদের ফসল যোগায়,আজ তারাই কেন্দ্রের কালা আইনের যাঁতাকলে পরে বিপন্ন। আসন্ন বিধানসভা নিবার্চনে সাম্প্রদায়িক ও বিচ্ছিন্নতাবাদী শক্তিকে পরাস্ত করে সাধারণ মানুষের কাছে তৃতীয় বারের জন্য তৃণমূল কংগ্রেস কে সরকার গড়ার আহ্বান জানান, পৌর প্রশাসক বিমান কৃষ্ণ সাহা।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.