ব্রাহ্মণদের পাশে থাকলে আমারা পাশে থাকবো, শ্রী শ্রীধর মিশ্র
দি নিউজ লায়নঃ সোমবার দক্ষিণ ২৪ ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের বন্ধুমহল প্রাঙ্গণে অনুষ্ঠিত হল পশ্চিবঙ্গ রাজ্য ব্রাহ্মণ সনাতন ট্রাষ্টের দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্মেলনের প্রদীপ প্রজ্জোলন করে আনুষ্ঠানিক সূচনা করেন জয়নগর কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডল।এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিবঙ্গ রাজ্য ব্রাহ্মণ সনাতন ট্রাষ্টের সম্পাদক শ্রী শ্রীধর মিশ্র,ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক শ্যামল মন্ডল,দক্ষিণ ২৪ পরগনা জেলা ব্রাক্ষণ ট্রাষ্টের সম্পাদক রাজ কুমার বন্দ্যোপাধ্যায় সহ জেলার বিভিন্ন প্রান্তের ব্রাক্ষণ সংগঠনের ব্রাহ্মণ গণ।
এদিন সম্মেলনে পশ্চিবঙ্গ রাজ্য ব্রাহ্মণ সনাতন ট্রাষ্টের সম্পাদক শ্রী শ্রীধর মিশ্র বলেন পুরোহিত ভাতা নিয়ে আমরা কোন রাজনৈতিক ছত্র ছায়ায় নেই।আমাদের জন্য কেউ কোন দিন কিছুই ভাবেনি।আমাদের পাশে যারা থাকবেন তাদের পাশেই আমরা থাকবো। আমাদের পাশে যাঁরা থাকবেন না,তাদের পাশে আমরা নেই।আগামী দিনে কলকাতার বুকে ৮ লক্ষের অধিক ব্রাক্ষণ নিয়ে সমাবেশ করে দেখিয়ে দিতে চাই।তিনি অভিযোগ করে বলেন বেশকিছু অব্রাক্ষণরাও পুরোহিত ভাতা তালিকায় নাম লিখিয়েছে। সেগুলি নজর দিয়ে বাতিল করতে হবে।আর এই ব্রাক্ষণরাই হল ব্রাক্ষণদের চিরশত্রু।
তারা কাউকে কোন দিন উঠতে দিতে চায় না।একজন উঠতে গেলে তাকে নামিয়ে দেওয়ার চেষ্টা হয়।এক জন কষ্ট করবে,আর অন্যজন ফল ভোগ করবে এটা মেনে নেওয়া যাবে না। আমরা আমাদের দাবী নিয়ে লড়তে চাই।পাশাপাশি রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার প্রতিশ্রুতি দেয় তিনি।তিনি বলেন একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী ব্রাক্ষণদের নিয়ে চিন্তা ভাবনা করেছেন।তাই আমরা মুখ্যমন্ত্রী পাশে আছি। ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক শ্যামল মন্ডল বলেন ‘আগামী দিনে দুঃস্থ দরিদ্র ব্রাক্ষ্মণরা যাতে কোন প্রকার অসুবিধায় না পড়ে এবং রাজ্য সরকারের ঘোষিত পুরোহিত ভাতা পায়,তার জন্য ব্রাহ্মণদের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।যেহেতু ব্রাক্ষণরা আমাদের বর্ণ শ্রেষ্ট এবং আগামী দিনের পথ প্রদর্শক।এদিন ব্রাক্ষণের উপস্থিতি হার ছিল চোখে পড়ার মতন।

Post a Comment