ঝাড়গ্রামে খেলার মাঠে তৃণমূল কর্মী খুনের ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করল ঝাড়গ্রাম থানার পুলিশ - The News Lion

ঝাড়গ্রামে খেলার মাঠে তৃণমূল কর্মী খুনের ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করল ঝাড়গ্রাম থানার পুলিশ

 


দি নিউজ লায়নঃ  কয়েকদিন আগে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা এলাকায় তৃণমূল কর্মী তকবির আলি কে গুলি করে খুন করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীবিশ্বজিৎ প্রধান বলে  তৃণসমূলের অভিযোগ। এরপর ওই খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশ্বজিৎ প্রধান ও তার সহযোগীকে ঝাড়্গ্রাম থানার পুলিশ গ্রেপ্তার করে। বিশ্বজিৎ প্রধান বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। 


পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে এবং গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের রাধানগর অঞ্চলের অর্জুনডহর জঙ্গলে তল্লাশি অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত কুঁয়া থেকে তকবির আলি খুনে ব্যবহৃত একটি অস্ত্র উদ্ধার করে ঝাড়গ্রাম থানার পুলিশ।পুলিশ  অস্ত্র টি উদ্ধার করায় খুশি তকবির আলির পরিবারের সদস্যরা। তারা পুলিশকে যাবতীয় সহযোগিতা করার আশ্বাস দেন। সেই সঙ্গে খুনিকে ফাঁসি দেওয়ার দাবি জানান। 


তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো অভিযোগ করেছিল রাজনৈতিকভাবে বিজেপি তৃণমূল কংগ্রেসের মোকাবিলা করতে না পেরে তৃণমূলের সক্রিয় কর্মী তাকবির আলি কে খেলার মাঠে গুলি করে খুন করেছে। তিনি ওই ঘটনায় অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছিলেন। সেই সঙ্গে তার পরিবারকে তিনি আশ্বস্ত করেছিলেন যে তারা ন্যায়বিচার পাবেনও পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। তাই পুলিশ একের পর এক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করায় খুশি  তকবির আলির পরিবারের সদস্যরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.