গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক ব্যক্তি
দি নিউজ লায়ণঃ গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক ব্যক্তি। জানা গেছে মৃত্যু ওই ব্যক্তির নাম সঞ্জয় বর্মণ। বয়স ৪৩ বছর। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের জগন্নাথবাটি এলাকায়। গতকাল রাতে ওই ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। বৃহস্পতিবার সকালে বিষয়টি নজরে আসে পরিবারের।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুমারগঞ্জ থানার পুলিশ। পরে কুমারগঞ্জ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান দাম্পত্য কলহের জেরেই ওই ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে। এদিকে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কুমারগঞ্জ থানার পুলিশ।
এবিষয়ে মৃত ব্যক্তির আত্মীয় রুপচাঁদ মন্ডল জানান, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় বচসা লেগেই থাকত। গতকাল স্বামী-স্ত্রী মদ্যপান করে। এর পর ফের তাদের মধ্যে শুরু হয় বচসা৷ সেই সময় সঞ্জয় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। বিষয়টি জানতে পেরে তারা পুলিশকে খবর দেয়। পরে কুমারগঞ্জ থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তে পাঠায়। অন্যদিকে পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে কুমারগঞ্জ থানার পুলিশ।

Post a Comment