বাংলার মুখ মমতা, বিজেপি মুখ‍্যমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে কুৎসা রটাচ্ছে, জ‍্যোতিপ্রিয় - The News Lion

বাংলার মুখ মমতা, বিজেপি মুখ‍্যমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে কুৎসা রটাচ্ছে, জ‍্যোতিপ্রিয়

 


দি নিউজ লায়নঃ    বাংলার মুখ মমতা। বিজেপি মুখ‍্যমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে কুৎসা রটাচ্ছে। বাংলার মানুষ এর মোক্ষম জবাব দেবেন। হাবড়ায় বঙ্গ ধ্বনি যাত্রায় যোগ দিয়ে এমনই জানালেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বৃহস্পতিবার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক উত্তর ২৪ পরগনার হাবড়া পুরসভা এলাকায় বঙ্গ ধ্বনি যাত্রায় যোগ দেন। এলাকার  সাধারণ মানুষের সাথে কথা বলেন ও ট্যাবলো নিয়ে বেরিয়ে বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিণ করেন। এদিন খাদ্যমন্ত্রীর সঙ্গে পায়ে পা মেলান এলাকার সাধারন মানুষ। 


মন্ত্রী এদিন এলাকার মানুষের কাছে গিয়ে তাদের অভব অভিযোগের কথা শোনেন। কার কি সমস্যা রয়েছে এবং কোথায় কি অভিযোগ রয়েছে তা খতিয়ে দেখে সঙ্গে সঙ্গে যে সমস্ত সমস্যার সুরাহা করা যায় সেগুলি সমাধান করার নির্দেশ দেন স্থানীয় হাবড়া পুরসভাকে।


 খাদ্যমন্ত্রী বলেন, দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচীর মাধ্যমে আমরা সাধারন মানুষের সমস্ত সমস্যা সমাধান করার চেষ্টা করছি। তিনি বলেন, এই প্রকল্প সারা দেশের মধ্যে একমাত্র নজরকাড়া প্রকল্প। বাংলার মুখ্যমন্ত্রী এই প্রকল্পের মাধ্যমে যে নজির গড়ে দেখালেন তা দেখানোর সাহস অন্য কোনও রাজ্য পারবে না।  ২০২১ এ আমরাই ফের ক্ষমতায় আসব।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.