চাচলে জমিতে কাজ করার সময় বোমা ফেটে জখম মহিলা চাষী
দি নিউজ লায়নঃ জমিতে কাজ করার সময় বোমা ফেটে গুরুতর জখম হলেন এক মহিলা চাষি। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে চাচোল থানার জালালপুর গ্রাম পঞ্চায়েতের ভাটো এলাকায়। এই ঘটনার পর জখম ওই মহিলাকে চিকিৎসার জন্য চাচোল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরে চিকিৎসার পর ওই মহিলাকে ছেড়ে দেওয়া হয়। বোমা বিস্ফোরণ স্থল থেকে পুলিশ তিন জার ভর্তি আরও বেশ কিছু তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জখম মহিলার নাম বেরাদুন খাতুন (২৮)। তার বাড়ি ভাটো এলাকায়। এদিন সকালে বাড়ির পাশে একটি জমিতে শাক তুলতে গিয়েছিলেন ওই মহিলা। কাজ করার সময় হঠাৎই জমিতে বিস্ফোরণ হয়, তাতেই ওই মহিলা গুরুতর জখম হন। তৃণমূল জেলা কার্যকরী সভাপতি বাবলা সরকার বলেন, চাচোলে তৃণমূলের সংগঠন যে ভাবে বৃদ্ধি হয়েছে, তা দেখেই দিশেহারা হয়ে পড়েছে বিজেপি। এখন নিজেদের মধ্যেই এই ধরনের অপরাধমূলক কাজকর্ম করার প্রচেষ্টা চালানো হচ্ছে। বিজেপি আশ্রিত দুষ্কৃতিরাই ওই এলাকায় বোমা মজুত করেছিলো।
আমরা এই ঘটনায় দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানিয়েছি। চাচোল মহকুমা পুলিশ জানিয়েছে, ভাটো এলাকার একটি জমি থেকে তিন জার ভর্তি তাজা বোমা উদ্ধার হয়েছে। এই মুহূর্তে সেই বোমার সংখ্যা বলা সম্ভব হচ্ছে না। একজন মহিলা সেই সময় জমিতে কাজ করছিলেন। একটি বোমা ফেটে আংশিক জখম হয়েছেন ওই মহিলা। এলাকারই দুষ্কৃতীরা ওই জমির পরিত্যক্ত জায়গায়গুলি মজুত করে রেখেছিল বলে অনুমান করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে যে সব দুষ্কৃতীরা জড়িত রয়েছে, তাদের খোঁজ চালানো হচ্ছে। পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, চাচোলে বোমা উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ। এই ঘটনায় জড়িত দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে করা হয়েছে।

Post a Comment