কোচবিহারের দিনহাটায় তৃণমূল পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি - The News Lion

কোচবিহারের দিনহাটায় তৃণমূল পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি

 


দি নিউজ লায়নঃ   কোচবিহারের দিনহাটায় তৃণমূল পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ বিজেপির দুষ্কৃতীদের বিরুদ্ধে অল্পের জন্য গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বাঁচেন ওই পঞ্চায়েত প্রধান ঘটনার পরই ব্যাপক উত্তেজনা ছড়ায় দিনহাটা জুড়ে। তৃণমূলের অভিযোগ দিনহাটা জুড়ে বুধবার রাত থেকে বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এসে দফায় দফায় বোমাবাজি করেছে বিজেপি দুষ্কৃতীরা পাল্টা তৃণমূল কর্মীরা প্রতিরোধ গড়ে কিছু জায়গায় সংঘর্ষ হয়। 


তৃণমূলের অভিযোগ, বুধবার সন্ধ্যায় দিনহাটা শহরে পাঁচমাথা মোড় এলাকায় তৃণমূল যুব'র সভা শেষে তৃণমূল গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস দাস বাড়ি ফিরছিলেন। সেই সময় পথে বড় শাকদল গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস দাসের উপর হামলা চালায় বিজেপি কর্মীরা। তাকে লক্ষ্য করে গুলি চালনা এবং প্রাণনাশের চেষ্টা করা হয় বলে অভিযোগ। ৭ রাউন্ড গুলি চলে বলে সুত্রের খবর। ঘটনাস্থলে পৌঁছয় বিরাট পুলিশ বাহিনী। এলাকা থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। এদিকে ঘটনার জেরে বুধবার রাত থেকেই এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী। এই মুহূর্তে গোটা এলাকায় রয়েছে পুলিশি টহলদারি।ঘটনার জেরে রীতিমতো আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।


 স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, কোচবিহার জেলা জুড়ে নব্য বিজেপি বনাম আদি বিজেপি লড়াই চলছে। সেখান থেকে নজর ঘোরাতেই তৃণমূলের উপর হামলা চালাচ্ছে বিজেপির দুষ্কৃতীরা। বহিরাগত দুষ্কৃতীদের এনে কোচবিহার জেলা জুড়ে তাণ্ডব চালানো হচ্ছে। গত কয়েক দিনে একাধিক তৃণমূল কর্মী হামলায় জখম হয়েছেন। এমনকি মৃত্যু পর্যন্ত হয়েছে। তৃণমূল কর্মীদের কোনরকম প্ররোচনায় পা দিতে বারণ করা হয়েছে কিন্তু যেভাবে হামলা চলছে তাতে পাল্টা প্রতিরোধে পথে যাবেন তারা বলে স্পষ্ট হুঁশিয়ারি' দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.