কালীনারায়নপুর রেললাইনের পাশ থেকে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার
দি নিউজ লায়নঃ রেল লাইনের ধার থেকে এক অজ্ঞাত পরিচয় মহিলার রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো নদিয়ার কালিনারায়নপুরে। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে নদিয়ার তাহেরপুর থানার কালিনারায়ানপুর রেল স্টেশনের কিছু দূরে রেল লাইনের পাশে ঝোপের ভিতর বৃহস্পতিবার সকালে এক মহিলার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন।
পরে তাহেরপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতের পরিচয় ও মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ট্রেনের ধাক্কাতেই সম্ভবত মৃত্যু হয়েছে ওই মহিলার তবে সমস্ত বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ওই মহিলাকে অন্যত্র খুন করে কেউ দেহ রেললাইনে ফেলে দিয়েছিল কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে আশপাশে যেহেতু খুব বেশি বসতি নেই তাই ঘটনার প্রত্যক্ষদর্শী নেই বলেই মনে করছেন তদন্তকারীরা সে ক্ষেত্রে ময়নাতদন্তের রিপোর্টের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে।

Post a Comment