যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক কর্মী কে লোন পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে - The News Lion

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক কর্মী কে লোন পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে

 


দি নিউজ লায়নঃ    যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক কর্মী কে লোন পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী। ঘটনাটি ঘটে সোনারপুর থানার সুভাষগ্রাম কোদালিয়ায়। অভিযোগ,কোডাক ব্যাঙ্কে ভুয়ো অ্যাকাউন্ট খুলিয়ে আর্থিক প্রতারণা করা হয়। ধৃতকে রবিবার দুপুরে বারুইপুর আদালতে তোলা হয়। 


এই প্রসঙ্গে প্রতারিত কর্মী মানিক দাস বলেন,লোন পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা করে আমার প্রতিবেশী। আমাকে ১ লক্ষ ২২ হাজার টাকা লোণ পাইয়ে দেবে কোডাক ব্যাঙ্কে ভুয়ো অ্যাকাউন্ট খুলিয়ে দেয়। আমার এস বি আই ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে কিন্তু তাতে হবে না বলে ভুল বুঝিয়েছিল। আমার সব টাকা তুলে নেয় ওই প্রতিবেশী। থানায় অভিযোগ জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.