গোপন সূত্রে খবর পেয়ে গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করল খড়গপুর লোকাল থানার পুলিশ - The News Lion

গোপন সূত্রে খবর পেয়ে গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করল খড়গপুর লোকাল থানার পুলিশ

 


দি নিউজ লায়নঃ    গোপন সূত্রে খবর পেয়ে গতকাল অর্থাৎ শনিবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর লোকাল থানার অন্তর্গত ওয়ালিপুর মোড় থেকে গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করল  খড়গপুর লোকাল থানার পুলিশ।  জানা গিয়েছে মোহম্মদ আফরোজ ও সন্তু বেরা কে গ্রেফতার করে পুলিশ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৬.১৫০ গ্রাম গাঁজাসহ একটি বাইক উদ্ধার করে ।


ওই ঘটনাটি ফলে  রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা এলাকা জুড়ে। অন্যদিকে এই চক্রের সঙ্গে বড় কিছু দুষ্কৃতী র যোগাযোগ রয়েছে কিনা পুরো বিষয়ে তদন্ত শুরু করেছে খড়গপুর লোকাল থানার পুলিশ। সেই সঙ্গে এরা কোথা থেকে গাজার নিয়ে এসেছিল এবং কোথায় গাঁজা পাচার করতে যাচ্ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর সহ বিভিন্ন এলাকা থেকে বেআইনিভাবে গাঁজা বিক্রীর বিরুদ্ধে পুলিশ অভিযান শুরু করেছে। তাই পুলিশি অভিযানে এই দুই গাঁজা পাচারকারী ধরা পড়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.