সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বোন ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিল দাদার
দি নিউজ লায়নঃ সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বোন ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিল দাদার ৷ এমনটাই অভিযোগ উঠেছে বোনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার সুভাষগ্রামে৷ এই ঘটনায় সোনারপুর থানায় বোন ও ভগ্নিপোতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে দাদা। আক্রান্ত ব্যাক্তি বিকাশ নাইয়ার অভিযোগ, তিনি মায়ের নামে সুভাষগ্রাম এলাকায় ২কাঠা জমি ক্রয় করেন ৷
জমি কেনার পুরো টাকা তিনিই দিয়েছিলেন বলে দাবি তার ৷ এখন এই জমির ভাগ নিতে চাইছে বোন ৷ এই ঘটনাকে কেন্দ্র করেই বিবাদের সুত্রপাত ৷ ঝগড়া চলাকালীন শনিবার সন্ধ্যায় বিকাশ নাইয়া ও তার স্ত্রীকে মারধোর করা হয় বলে অভিযোগ ৷ সেইসময় বিকাশ নাইয়ার স্ত্রী কোনওরকমে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ৷ সেইসময় বিকাশ নাইয়াকে একা পেয়ে ইট দিয়ে তার মাথায় মারা হয় ৷
তার জেরেই মাথা ফাটে বিকাশের ৷ স্থানীয়রা তাকে উদ্ধার করে সুভাষগ্রাম গ্রামীন হাসপাতালে নিয়ে যায় ৷ প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয় ৷ এই ঘটনায় রাতেই সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।

Post a Comment