কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মেদিনীপুর সফর কে ঘিরে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে
দি নিউজ লায়নঃ শনিবার একগুচ্ছ কর্মসূচি নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার সকালে তিনি হেলিকপ্টার চড়ে মেদিনীপুরের আবাসে হেলিপ্যাডে নামবেন। সেখান থেকে যাবেন কোতবাজারে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দিতে। এর উল্টোদিকেই শহীদ বিপ্লবী ক্ষুদিরাম বসুর দিদিবাড়ি। এখানেই তাঁর ছোটবেলা কেটেছে। ক্ষুদিরামের স্মৃতিফলক ও শহীদ বেদীতে শ্রদ্ধা জানাবেন।
এখান থেকে যাবেন শালবনির ভাদুতলা হয়ে কর্ণগড়ে মহামায়া মন্দিরে। সেখানে পুজো দেবেন। এরপর শালবনির বালিজুড়ি গ্রামে আদিবাসী সনাতন সিং এর বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন। এখান থেকে ফিরে মেদিনীপুর কলেজ ময়দানে দলীয় সমাবেশে যোগ দেবেন। তাই শালবনি ব্লকের বালিজুড়ি গ্রামে সনাতন সিং এর বাড়িতে শুক্রবার থেকে কেন্দ্রিয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
এদিন সভাস্থলের নিরাপত্তা খতিয়ে দেখতে আসেন কেন্দ্রীয় নিরাপত্তা আধিকারিকরা। কথা বলেন জেলার পুলিশ কর্তাদের সঙ্গে। উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি, বিজেপির জেলা সভাপতি শমিত কুমার দাস,বিজেপি নেতা শুভজিত রায়,অরূপ দাস সহ অন্যান্য নেতারা। তাই ওই সভা কে ঘিরে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের তৎপরতা এখন তুঙ্গে।যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।সেই সংগ অমিত শাহ র নিরাপত্তার জন্য বিশাল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকবেন বলে বিজেপি সূত্রে জানা যায়।

Post a Comment