গোসাবা সাড়া পড়ল স্বাস্থ্য সাথী প্রকল্প - The News Lion

গোসাবা সাড়া পড়ল স্বাস্থ্য সাথী প্রকল্প



দি নিউজ লায়নঃ   দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের গোসাবা ব্লকে প্রত্যন্ত এলাকা গুলিতে সাধারণ মানুষের মধ্যে সাড়া পড়ল স্বাস্থ্য সাথী প্রকল্প।শুক্রবার পর্যন্ত এই ব্লকে  দুয়ারে সরকার দ্বিতীয় পর্যায়ের কর্মসূচিতে এ পর্যন্ত ১৩,৭০০ জনের আবেদন পত্র জমা পড়ল স্বাস্থ্য সাথী প্রকল্পে।পাশাপাশি কাস্ট সার্টিফিকেটে জন্য আবেদন পত্র জমা পড়ে এই ব্লকে প্রায় ৪ হাজার জনের।


এমনকি এই ব্লকে ১০০ দিনের কাজ পেয়েছে প্রায় ৩,৭০০ জন পরিযায়ী শ্রমিক।সুন্দরবনের ১৪ টি গ্রাম পঞ্চায়েতে নিয়ে গোসাবা ব্লকটি গঠিত।প্রত্যেক পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বলতে জলপথ।তাই দুয়ারে সরকার কর্মসূচিতে লঞ্চ ও বোর্ডের মাধ্যমে কাজ চলছে জলপথে।আর সরকারি এই কর্মসূচিতে সব থেকে বেশি সাড়া ফেলেছে স্বাস্থ্য সাথী প্রকল্প সাধারণ মানুষের মধ্যে।


গোসাবা বিডিও সৌরভ মিত্র জানান দুয়ারে সরকার দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির কাজ চলছে।এ পর্যন্ত স্বাস্থ্য সাথী প্রকল্প ১৩,৭০০ টি আবেদন পত্র জমা পড়েছে।এমনকি প্রায় ৩,৭০০ জন পরিযায়ী শ্রমিক ১০০ দিনের কাজ পেয়েছে।তবে এই ব্লকে বেশির ভাগ যোগাযোগ ব্যবস্থা নদী পথ।ফলে লঞ্চ এবং বোর্ডের মাধ্যমে জল পথে সাধারণ মানুষের দুয়ারে গিয়ে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.