একটি স্বনির্ভর গোষ্ঠীর সভানেত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এলাকারই এক ব্যক্তির বিরুদ্ধে - The News Lion

একটি স্বনির্ভর গোষ্ঠীর সভানেত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এলাকারই এক ব্যক্তির বিরুদ্ধে



দি নিউজ লায়নঃ   একটি স্বনির্ভর গোষ্ঠীর সভানেত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এলাকারই এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটে শক্তিগড় থানা এলাকার। তানিয়ে বর্ধমান আদালতে মামলা হয়েছে। আদালতে স্বনির্ভর গোষ্ঠীর সভানেত্রী জানিয়েছেন, বছর খানেক ধরে এলাকারই এক ব্যক্তি তাঁকে নানাভাবে উত্যক্ত করত। তাঁর স্বামী কাঠমিস্ত্রির কাজ করেন। সকালে বেরিয়ে রাতে তিনি বাড়ি ফেরেন। স্বামীর অনুপস্থিতিতে প্রায়ই ওই ব্যক্তি নানা অছিলায় তাঁর বাড়িতে আসত। তাঁকে কুপ্রস্তাব দিলে তিনি চূড়ান্ত অপমান করেন। কয়েকমাস আগে সন্ধ্যায় তিনি বাড়িতে একা ছিলেন। 


সেই সময় চুপিসারে ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করে ওই ব্যক্তি। ছুরি বের করে তাঁকে ভয় দেখিয়ে দ্বিতীয়বার তাঁকে ধর্ষণ করা হয়। সেই ছবি নিজের মোবাইলে তুলে রাখে অভিযুক্ত। সেই সময় তিনি ২ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ঘটনার কথা কাউকে জানালে মোবাইলে তুলে রাখা ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় তাঁকে। এমনকি স্বামীকে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয় তাঁকে। ভীতি প্রদর্শন করে তাঁর কাছ থেকে ২ লক্ষ টাকার বেশি নেয় অভিযুক্ত। গত ৬ ডিসেম্বর সন্ধ্যায় ফের বাড়িতে এসে তাঁকে ধর্ষণের চেষ্টা করে সে। ৭ মাসের অন্তঃসত্ত্বা থাকার কথা বলে কাকুতি-মিনতি করে রক্ষা পান তিনি। এরপর তাঁর কাছে ৩০ হাজার টাকা চায় ওই ব্যক্তি। এতদিন লোকলজ্জা ভয়ে তিনি কিছু করেন নি। 


ঘটনার থানা গেলে তাঁকে মহিলা থানায় অভিযোগ দায়েরের পরামর্শ দেওয়া হয়। মহিলা থানায় বিষয়টি জানান তিনি। কিন্তু, মহিলা থানা কোনও ব্যবস্থা নেয়নি। বাধ্য হয়ে বর্ধমান সিজেএম আদালতে মামলা করেছেন সভানেত্রী। কেস রুজু করে তদন্তের জন্য মহিলা থানার আইসিকে নির্দেশ দিয়েছেন বিচারক। অভিযোগকারির আইনজীবী সদন তা বলেন, মহিলাকে ধর্ষণের অভিযোগ পেয়েও পুলিস নিষ্ক্রিয় থেকেছে। আদালত কেস রুজু করে তদন্তের নিের্দশ দিয়েছে। মহিলা থানার এক অফিসার বলেন, অভিযোগ না নেওয়ার কথা ঠিক নয়। আদালতের নির্দেশের বিষয়ে কিছু জানা নেই। আদালতের নির্দেশ খতিয়ে দেখে আইনমাফিক ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.