ডাকাতির আগেই খড়্গপুর থেকে অস্ত্রসহ গ্রেফতার এক কুখ্যাত দুষ্কৃতী - The News Lion

ডাকাতির আগেই খড়্গপুর থেকে অস্ত্রসহ গ্রেফতার এক কুখ্যাত দুষ্কৃতী

 


দি নিউজ লায়নঃ    ডাকাতির উদ্দেশ্য জড় হওয়া এক কুখ্যাত দুষ্কৃতীকে রবিবার ভোর রাতে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার পাঁচরুলিয়া থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করে  খড়গপুর লোকাল থানার পুলিশ ।পুলিশ গোপন সূত্রে খবর পায় পাঁচরুলিয়া এলাকায় ডাকাতির উদ্দেশ্যে কয়েকজন জড়ো হয়েছে। এরপর  খড়গপুর লোকাল থানার পুলিশ  বিশাল পুলিশ বাহিনী নিয়ে পাঁচরুলিয়া এলাকায় যায়। 


পুলিশ এর গাড়ি  দেখে কয়েকজন ছুটে পালিয়ে গেলে ওএকজন কুখ্যাত দুষ্কৃতী পুলিশের হাতে ধরা পড়ে যায়।পুলিশ তার কাছ থেকে একটি বন্দুক ও চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। ধৃত দুষ্কৃতীর নাম  কিশোর বিশাল ওরফে মামা। পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তার সাথে আর কারা ছিল তা জানার চেষ্টা করছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.