নদিয়ার করিমপুরে পাঁচটি বাড়ি ভস্মীভূত হলো আগুনে - The News Lion

নদিয়ার করিমপুরে পাঁচটি বাড়ি ভস্মীভূত হলো আগুনে



 দি নিউজ লায়নঃ  আজ বৃহস্পতিবার সকালে করিমপুরে পিপুল খোলা গ্রামের মালোপাড়ায় পাঁচটি বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। জানা যায় রান্না করতে করতে আগুন লেগেছে। রান্না করতে করতে বাড়িতে আগুন লেগে যায় ।তবে প্রাণহানির ঘটনা ঘটেনি ।তবে পুড়ে কিছুটা ক্ষয় ক্ষতি হয়েছে। এই ঘটনা শোনা মাত্র করিমপুর বিধায়ক বিমলেন্দু সিংহ রায়  সঙ্গে সঙ্গে সেই ঘটনাস্থলে উপস্থিত হন। 


 বিডিও অফিস ও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস জানান। বিধায়ক  সেই ঘটনাস্থলে গিয়ে সেই পরিবারের হাতে শীতের বস্ত্র কম্বল জামা কাপড় তুলে দেন। দুর্ঘটনা কবলিত পরিবারগুলির পাশে আগামীতেও থাকবে বলে জানিয়েছেন তিনি। যাদের বাড়ি পুড়ে যায় তাদের মধ্যে থেকে মালতি মাল জানায়, রান্না করতে করতে আগুন লাগে এবং মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায় পাঁচটি বাড়ি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.