বাসন্তীতে গাড়ি উল্টে গুরুতর জখম মহিলা
দি নিউজ লায়ন ; বাসন্তী|শুক্রবার সন্ধ্যায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী সহ একটি টোটো গাড়ির উল্টে গেলে গুরুতর জখম হয় নমিতা মাইতি নামে এক মহিলা যাত্রী।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের বাসন্তী থানার বয়ারসিং এলাকায়।স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন সন্ধ্যার মুখে বয়ারসিং গ্রামের গৃহবধু নমিতা মাইতি টোটো গাড়িতে চেপে চুনাখালিতে যাচ্ছিলেন।
হঠাৎই টোটো গাড়ির সামনে একটি কুকুর চলে আসে।কুকুর কে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায় টোটো গাড়ি।দুর্ঘটনায় গুরুতর জখম হয় গৃহবধূ নমিতা মাইতি।স্থানীয় মানুষজন দেখতে পেয়ে রক্তাক্ত নমিতা মাইতি কে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে।সেখানে তার অবস্থা অবনতি হলে চিকিৎসকরা তাকে কলকাতা হাসপাতালে স্থানান্তরিত করেন।

Post a Comment