অবৈধভাবে মদ বিক্রির অভিযোগে গ্রেফতার ১
দি নিউজ লায়নঃ অবৈধভাবে মদ বিক্রির অভিযোগে প্রাচীনমায়াপুর থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল নবদ্বীপ থানার পুলিশ। পাশাপাশি ধৃত ব্যক্তির কাছ থেকে ২২ বোতল দেশি ও বিদেশি মদ বাজেয়াপ্ত করা হয়। পুলিশ জানায়, ধৃত ব্যক্তির নাম প্রবীর ঘোষ।
বাড়ি নবদ্বীপ পৌরসভার ২৩ নং ওয়ার্ডের কোর্ট পাড়া এলাকায়। ধৃত ব্যক্তির বিরুদ্ধে পশ্চিমবঙ্গ আবগারি আইনে মামলা রুজু করে রবিবার দুপুরে নবদ্বীপ আদালতে পাঠান হলে, আদালতের বিচারক ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানতে পারা যায়, ধৃত ব্যক্তি বেশকিছু দিন ধরে অবৈধভাবে মদের ব্যবসা করছিল প্রাচীনমায়াপুর এলাকায়। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে নবদ্বীপ শহরের উত্তরাঞ্চল প্রাচীনমায়াপুরের একটি ডেরা থেকে গ্রেপ্তার করা হয় প্রবীর ঘোষকে। পাশাপাশি তার কাছ থেকে উদ্ধার হয় ২২ বোতল দেশি ও বিদেশি মদের বোতল।

Post a Comment