মেদিনীপুর সেন্ট্রাল জেল থেকে পলাতক দ্বিতীয় বন্দি ধরা পড়লো
দি নিউজ লায়নঃ মেদিনীপুর সেন্ট্রাল জেল থেকে পলাতক দ্বিতীয় বন্দি ধরা পড়লো। শনিবার বারাসাতের ম্যান্ডেলা কলোনী এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। শনিবার রাতেই তাকে মেদিনীপুর কোতয়ালী থানায় আনা হয়।
৩০ নভেম্বর মেদিনীপুর কেন্দ্রীয় সেন্ট্রাল জেলের ১৮ ফুট উঁচু প্রাচীরে আঁকশী লাগিয়ে পালিয়ে যায় খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই বন্দি মিঠুন দাস ও মনোজিৎ বিশ্বাস।
দুজনকেই দুমাস আগে দমদম সেন্ট্রাল জেল থেকে মেদিনীপুর কেন্দ্রীয় সেন্ট্রাল জেলে পাঠানো হয়েছিল। পালানোর তিন দিন পর ধরা পড়ে মনোজিৎ বিশ্বাস। শনিবার রাতে ধরা পড়েছে মিঠুন দাস।
রবিবার মিঠুন দাস কে মেদিনীপুর জেলা আদালতে পেশ করার পর মেদিনীপুর জেলা আদালতের ভারপ্রাপ্ত বিচারক তাকে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।

Post a Comment