শুভেন্দুকে 'চোর' বলে পোস্টারে কালি হাওড়ায় - The News Lion

শুভেন্দুকে 'চোর' বলে পোস্টারে কালি হাওড়ায়

 


দি নিউজ লায়নঃ   শনিবার মেদিনীপুরের সভায় অমিত শাহের উপস্থিতিতে কাগজে কলমে পদ্মশিবিরে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। এরপর থেকেই শুভেন্দু অধিকারীর পোস্টারে আগুন ধরিয়ে বিক্ষোভ হয় শনিবার মালদার চাঁচোলে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রামেও চলছে বিক্ষোভ। ক্ষোভ উগরে শুভেন্দু অধিকারীর ছবি ও পোস্টার পুড়িয়ে বিক্ষোভ হয়। 



এবার হাওড়ার ইছাপুরে শুভেন্দুর পোস্টারে কালি লেপে দেওয়া ছবি দেখা গেল। ছবিতে লেখা 'চোর'।  কয়েকদিন আগেই 'আমরা দাদার অনুগামী'র তরফে হাওড়ার ইছাপুর জলের ট্যাঙ্ক মোড় এলাকায় এই পোস্টার দেওয়া হয়েছিল। এই ছবিতে কালি লাগিয়ে তাঁকে 'চোর' বলে আখ্যা দেওয়া হল। 


স্থানীয় তৃণমূল নেত্রীর বক্তব্য যেভাবে শুভেন্দু অধিকারী তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তাতে তৃণমূল কর্মীরা তো বটেই সাধারণ মানুষও শুভেন্দুর প্রতি বিরক্ত এবং ক্ষুব্ধ। তারাই হয়তো স্বতঃস্ফূর্তভাবে রাজ্যের অন্যান্য প্রান্তে যেমন হচ্ছে হাওড়া জেলাতেও তেমনি ভাবে শুভেন্দু ছবিতে কালি লাগিয়ে দিয়েছেন। আগামী বিধানসভা নির্বাচনে শুভেন্দু কে বাংলার মানুষ যোগ্য জবাব দেবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.