নাতিকে আগুনের হাত থেকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল ঠাকুমার
দি নিউজ লায়নঃ নাতিকে আগুনের হাত থেকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল ঠাকুমার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারীতে। নিহত মহিলার নাম আরতি মাহাতো(৫৪)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জন্মের পরই মা মারা যাওয়ায় ঠাকুরমার কাছে থাকতো এক বছরের যমজ দু'ভাই। এক নাতিকে উনুনের পড়ার হাত থেকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল ঠাকুরমার।
ফের একবার মা হারা হয়ে পড়ল যমজ দু'ভাই। শুক্রবার বিকেলে উনুনে নাতিদের জন্য খাবার তৈরি করছিলেন তিনি৷ সেই সময় তাঁর এক নাতি অসাবধানতাবশত উনুনে পড়ে যাচ্ছিল। বিষয়টি নজরে আসতেই সঙ্গে সঙ্গে আরতিদেবী তার নাতিকে টেনে ফেলে দেন। এদিকে ভারসাম্য না রাখতে না পারায় উনুনের উপর গিয়ে শাড়ির আঁচল পড়ে।
গায়ে শীতের পোশাক থাকায় তা মুহুর্তে দাউ দাউ করে জ্বলে ওঠে। বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসতে অগ্নিদগ্ধ অবস্থায় আরতিদেবীকে প্রথমে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রেফার করেন বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান আরতিদেবী।

Post a Comment