আহত পেঁচা উদ্ধার নদীয়ার শান্তিপুরে
দি নিউজ লায়নঃ নদীয়ার শান্তিপুর বাবলা পঞ্চায়েতের গোবিন্দপুর অঞ্চল থেকে একটি পূর্ণবয়স্ক আহত পেঁচা উদ্ধার হল। গোবিন্দপুর নতুন সবজি বাজার এলাকার ব্যবসায়ী অমিত মন্ডল এবং অন্য আরো দুই ব্যবসায়ী সোমবার দুপুরে দোকান বন্ধ করে যাওয়ার সময় খেয়াল করেন হঠাৎ করে উঁচু থেকে একটি পেঁচা পড়ে মাটিতে। এরপর ওই আহত পেঁচাটিকে উদ্ধার করে বনদপ্তরে ফোন করেন।
স্থানীয় উদ্ধারকারী দলের সদস্য অনুপম সরকারকে ঘটনাস্থলে পাঠানো হয়। অনুপম বাবু পাখিটিকে খাঁচা বন্দি করে বাহাদুরপুর পলাশগাছি বিট অফিসে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা এবং সুস্থ হওয়ার পর তাকে জঙ্গলে ছেড়ে দেয়া হবে বলে জানা গিয়েছে। অনুপম বাবু জানান পাখিটির ডান পাখনায় গুরুতর আঘাতের চিহ্ন দেখে মনে হচ্ছে, নাইলনের ঘুড়ির সুতোয় বেশ খানিকটা কেটে গেছে মাংসপেশি। ফলে সে ওড়ার উপযুক্ত নেই এই মুহূর্তে।

Post a Comment