পানীয় জল অপচয়ের সমীক্ষা করলো মালদার কয়েকটি গার্লস স্কুলের ছাত্রীরা - The News Lion

পানীয় জল অপচয়ের সমীক্ষা করলো মালদার কয়েকটি গার্লস স্কুলের ছাত্রীরা


দি নিউজ লায়নঃ   শহর থেকে গ্রামীণ এলাকায় কিভাবে পানীয় জল অপচয় করা হচ্ছে, তার সমীক্ষা করলো মালদার কয়েকটি গার্লস স্কুলের ছাত্রীরা। "রাষ্ট্রীয় আবিষ্কার অভিযান" প্রকল্পের মাধ্যমে মালদার পানীয় জল অপচয়ের বিষয়টি নিয়ে সমীক্ষা করা হয় ১৪ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত। সে ক্ষেত্রেই ছাত্রীদের কাছ থেকেই পানীয় জল সংরক্ষণ এবং কোথাও অপচয়ের বিষয়গুলি নিয়ে বিভিন্ন তথ্য উঠে এসেছে শিক্ষক-শিক্ষিকা এবং প্রশাসনের কাছে। 


সেই সমীক্ষা থেকে জানা গিয়েছে কৃষিক্ষেত্রে ৮০ থেকে ৯০ শতাংশ জল ব্যবহার করা হয়। কিন্তু যার মধ্যে অনেকটাই জল অপচয় হয় নানান অপ্রয়োজনীয়' কাজে। সে ক্ষেত্রে যদি জল সংরক্ষণ করা যায়, তাহলে আগামী দিনে ভারতে জলকষ্ট অনেকটাই দূর হবে সাধারণ মানুষের। এছাড়াও গত শনিবার মালদা শহরের সদর দক্ষিন চক্রের মোহনপুর নিবেদিতা বালিকা বিদ্যালয়ে রাষ্ট্রীয় আবিষ্কার অভিযান নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। 


ভারতের রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের জন্ম দিবসকে সামনে রেখেই এই রাষ্ট্রীয় আবিষ্কার অভিযান প্রকল্পের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল।  যদিও করোনা সংক্রমনের জেরে এই কর্মসূচিতে বেশ কিছু নির্দেশ পালন করতে হয়েছে। শিক্ষিকা থেকে ছাত্রীদের। বিভিন্ন শ্রেণীর পড়ুয়াদের জন্য বিষয়বস্তু রাখা হয়েছিল জলের অপচয়। যা নিয়ে বিগত কয়েকদিনে আগে বিভিন্ন স্কুলের ছাত্রীরা শহর থেকে বিভিন্ন গ্রামীণ এলাকায় গিয়ে সমীক্ষা করে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.