বেইমান শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দলীয় কর্মীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানালেন শ্রীকান্ত মাহাতো
দি নিউজ লায়নঃ সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি বিধানসভার অন্তর্গত রসকুণ্ডু ও সিজুয়া এলাকায় বঙ্গধনি কর্মসূচিতে অংশগ্রহণ করেন শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো। তিনি গ্রামে গ্রামে গিয়ে মানুষের হাতে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে রিপোর্টকার্ড তুলে দেন। সেই সাথে তিনি একের পর এক বাড়িতে গিয়ে মানুষের সাথে কথা বলে তাদের অভিযোগ মন দিয়ে শোনেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বলে শুভেন্দু অধিকারী আজকের শুভেন্দু অধিকারী হয়েছিলেন।
তিনি একসময় দলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। কিন্তু দলের সাথে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন। তাই বেইমান শুভেন্দু অধিকারী কে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানান। তিনি দলীয় কর্মীদের বলেন শান্তি ও উন্নয়নের জন্য সকলকে এক হয়ে কাজ করতে হবে ।গ্রামে গ্রামে গিয়ে মানুষের অভাব অভিযোগ শুনতে হবে। তিনি দলীয় কর্মীদের আরো বলেন যে শুভেন্দু অধিকারী যেভাবে দলের সাথে প্রতারণা করে বিজেপিতে যোগদান করেছেন, তাই বেইমান শুভেন্দু অধিকারী কে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য দলীয় কর্মীদের রুখে দাঁড়াতে হবে।
যাতে এই এলাকায় শুভেন্দু অধিকারী দলীয় কর্মীদের ভাওতাবাজি করে আর মিথ্যা প্রতিশ্রুতি দিতে না পারে। সেই সঙ্গে তিনি বলেন মানুষ কার সাথে আছে তা আগামী ২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রমাণ হবে ।কারণ জঙ্গলমহলের মানুষ কোনদিন বেইমান কে বিশ্বাস করে না। তাই শান্তি ও উন্নয়ন কে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি উন্নয়নের কান্ডারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে আরও শক্তিশালী করে তোলার জন্য সর্বস্তরের মানুষকে মুখ্যমন্ত্রীর পাশে থাকার আহ্বান জানান। তিনি বলেন আপনাদের পাশে মুখ্যমন্ত্রী রয়েছেন, আপনারা মুখ্যমন্ত্রীর পাশে থাকুন এবং সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে জঙ্গলমহল থেকে একেবারে উৎখাত করুন। এদিন তার সাথে ছিলেন শালবনি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কাশেম খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষ বঙ্গধ্বনি কর্মসূচিতে সামিল হয়েছিলেন।

Post a Comment