মনুয়া কাণ্ডের ছায়া এবার দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডিতে, প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে পুড়িয়ে খুন
দি নিউজ লায়ণঃ মনুয়া কাণ্ডের ছায়া এবার দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি থানার মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের চান্ডাল গ্রামে। দুলাল সরকার(৩৪) নামে এক ব্যক্তিকে আগুনে পুড়িয়ে খুনের অভিযোগ উঠল তার স্ত্রী ও স্ত্রী'র প্রেমিকের বিরুদ্ধে। বৃহস্পতিবার কুশমণ্ডি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃত দুলাল সরকারের পরিবারের সদস্যরা। অন্যদিকে লিখিত অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জানা গিয়েছে, দুলাল পেশায় কৃষক। প্রায় বছর ছয় আগে দুলাল বিয়ে করেন। তাদের দুই সন্তান রয়েছে। পরিবারের অভিযোগ, দুলাল সরকারের স্ত্রী প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পরে।
বিষয়টি জানতে পারে স্বামী দুলাল সরকার৷ এরপর থেকেই পরিবারে অশান্তি বাড়ে। অভিযোগ, গত শনিবার তার স্ত্রী ও স্ত্রীয়ের প্রেমিক দুলাল সরকারের গায়ে আগুন লাগিয়ে দেয়। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় কুশমণ্ডি গ্রামীণ হাসপাতালে। পরে অবস্থার অবনতি হলে তাকে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। এদিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় মৃত্যু হয় দুলাল সরকারের। পরিবারের পক্ষ থেকে এদিন এদিন কুশমণ্ডি থানায় তার মৃতের স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিকে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত স্ত্রী ও তার প্রেমিক। এবিষয়ে মৃতের দাদা সুবোধ সরকার জানান, দুলালের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক জানতে পারে তার ভাই। এদিকে প্রেমে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল তার ভাই। ভাইকে রাস্তা থেকে সরানোর জন্য যোগসাজশ করছিল। অবশেষে গত কাল রাতে তার ভাইয়ের স্ত্রী এবং তার প্রেমিককে সঙ্গে নিয়ে দুলালের গায়ে আগুন লাগিয়ে দেয়। আজ বৃহস্পতিবার বালুঘাট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তার ভাই। এদিকে লিখিত অভিযোগ পেতেই পুরো ঘটনা খতিয়ে দেখছে কুশমণ্ডি থানার পুলিশ। যদিও ঘটনা এখন কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Post a Comment