এবারের বড়দিনে অতিথিদের বানিয়ে দিন মিল্ক কফি চকলেট মুজ - The News Lion

এবারের বড়দিনে অতিথিদের বানিয়ে দিন মিল্ক কফি চকলেট মুজ



দি নিউজ লায়নঃ  

উপকরণ  

গরম জল ১ কাপ, 
১ টেবিল চামচ কোকো পাউডার,
১ টেবিল চামচ ইনস্ট্যান্ট কফি,
২ টেবিল চামচ চিনি, 
১ টেবিল চামচ আগার আগার পাউডার।  


প্রণালী  

উপকরণগুলো একসঙ্গে ওভেনে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, যখন উপকরণগুলো একসঙ্গে মিশে ঘন হয়ে আসবে তখন সেখানে আধ কাপ চকলেট চিপস দিয়ে দিতে হবে এবং সর্বশেষে আধ কাপ উইপ ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।  এরপর নিজের পছন্দমত বাটিতে এই উপকরণগুলো অল্প করে ঢেলে নিতে হবে এবং ২০ মিনিটের জন্য ফ্রিজে দেখে দিতে হবে। 

এবার আরেকটি পাত্রে এক কাপ দুধ আধ কাপ কনডেন্স মিল্ক ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং আধ কাপ হুইপড ক্রিম ভালো করে নেড়ে মিশিয়ে জ্বাল দিয়ে নিতে হবে। সব শেষে ১ চা চামচ আগার আগার পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার চকলেটের উপকরণটি একটু ঠাণ্ডা হয়ে এলে তার ওপরে উপকরণটি ঢেলে দিতে হবে। যখন এই উপকরণটি সেট হয়ে যাবে তখন চকলেট এ উপকরণটি আরেকবার ঢেলে দিতে হবে। এভাবেই হয়ে যাবে মিল্ক কফি চকলেট মুজ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.