সাত সকালে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য - The News Lion

সাত সকালে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

 


দি নিউজ লায়নঃ   শুক্রবার সাত সকালে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের সাড়বেরা এলাকায়।ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ গিয়ে মৃতদেহ টি  উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।  


স্থানীয় সূত্রে জানা যায় যে ওই বৃদ্ধা ভিক্ষা করে জীবন যাপন করতেন,তবে মৃত বৃদ্ধার নাম ও পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি।অন্যদিকে স্থানীয়দের প্রাথমিক অনুমান শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে ঐ বৃদ্ধার। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ।তবে ওই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। পুলিশ  মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.