টিকাকরণের প্রস্তুতি শুরু করে দিল উলুবেড়িয়া পুরসভা
দি নিউজ লায়নঃ করোনা সংক্রমণ রুখতে টিকা করনের জন্য প্রস্তুতি শুরু করে দিল উলুবেড়িয়া পুরসভা। পুরসভা সূত্রে খবর স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী সব রকম প্রস্তুতি শুরু হয়ে গেছে। ইতিমধ্যে প্রথম পর্যায় যাদের টিকাকরন করা হবে তাদের নামের তালিকা জেলা স্বাস্থ্য দপ্তরে পাঠানো হয়েছে।
করোনা সংক্রমণ রুখতে নতুন বছরের শুরুতেই রাজ্যে টিকা করনের জন্য প্রস্তুতি শুরু করে দিলো রাজ্য স্বাস্থ্য দপ্তর। ইতিমধ্যে প্রশাসনের সর্বস্তরে টাস্কফোর্স গঠন করে টিকা গ্রহণের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি ভ্যাকসিন মজুত করা, টিকাকরণের জায়গা নির্দিষ্ট করা ছাড়াও প্রথম পর্যায়ে যারা টিকাকরণের আওতায় আসবেন তাদের নামের তালিকা চেয়ে পাঠানো হয়েছে।
উলুবেড়িয়া পুরসভা সূত্রে খবর প্রাথমিকভাবে উলুবেড়িয়া পুর এলাকায় টিকাকরনের জন্য উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতাল ও বাউরিয়া স্টেট জেনারেল হাসপাতালকে নির্দিষ্ট করা হয়েছে। এছাড়াও প্রয়োজনবোধে পুরসভার আরো ৬ টি উপ-স্বাস্থ্যকেন্দ্র কে প্রস্তুত রাখা হয়েছে। উলুবেড়িয়া পুরসভা সূত্রে খবর টিকাকরনের জন্য ইতিমধ্যে পুরসভার ১৭৫ জন হেলথকেয়ার ওয়ার্কার ও ২১৩ জন আইসিডিএস কর্মীদের নামের তালিকা জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে পাঠানো হয়েছে।
টিকাকরণের প্রস্তুতি সম্পর্কে উলুবেড়িয়ার মহকুমা শাসক অরিন্দম বিশ্বাস জানান স্বাস্থ্য দপ্তরে নির্দেশমতো টাস্কফোর্স গঠন করে খুব শীঘ্রই সকলকে নিয়ে বৈঠক করা হবে। অন্যদিকে টিকাকরণের বিষয়ে উলুবেড়িয়া পুরসভার প্রশাসক দাস জানান প্রথম দফায় যাদের টিকা দেওয়া হবে তাদের নামের তালিকা পাঠানো হয়েছে। পরবর্তী পর্যায়ে যেভাবে নির্দেশ আসবে সেই ভাবে আমরা কাজ করব।

Post a Comment