গাড়ি বিক্রির নাম করে ১০ লক্ষ টাকা ছিনতাই গ্রেফতার ১ - The News Lion

গাড়ি বিক্রির নাম করে ১০ লক্ষ টাকা ছিনতাই গ্রেফতার ১

 


দি নিউজ লায়নঃ- গাড়ি বিক্রির নাম করে এক ব্যক্তিকে ডেকে এনে তার থেকে ১০ লক্ষ টাকা ছিনতাই করার অভিযোগে মঙ্গলবার রাজাপুর থানার পুলিশ পাঁচলা মোড় থেকে মোহাম্মদ সাঈদ সাধু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল। ধৃতের বাড়ি কলকাতা গার্ডেনরিচে। ধৃতকে বুধবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।


জানা গেছে দীর্ঘদিন ধরেই শাহিদ ও তার বন্ধু রশিদ গাড়ি কেনাবেচার দালালি করে। সেই গত কয়েকদিন আগে কলকাতার বাসিন্দা গৌরব সিং একটি গাড়ি কেনার জন্য দুজনের সঙ্গে যোগাযোগ করে। গাড়ি কেনার জন্য শাহিদ ও রশিদ গৌরব কে ১০ লক্ষ টাকা নিয়ে মঙ্গলবার পাঁচলা মোড়ে আসতে বলে। সূত্রের খবর গৌরব একটি গাড়ি করে ১০ লক্ষ্য টাকা নিয়ে পাঁচলা মোড়ে আসার পর দুজনের জন্য অপেক্ষা করতে থাকে।


 পরে শাহিদ ও রশিদ দুজনে সেখানে আসলে তাদের মধ্যে কথাবার্তা শুরু হয়। জানা গেছে তিনজনে কথাবার্তা বলার সময় একটি গাড়ি করে আসা ৫ ব্যক্তি গৌরবের বুকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ছিনতাই করে পালিয়ে যায়। এদিকে ৫ যুবকের সঙ্গে রশিদ ও সহিদ পালাতে গেলেও স্থানীয় ব্যক্তিরা শাহিদকে ধরে ফেলে পরে রাজাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে। যদিও অভিযুক্ত শাহিদের দাবি তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এইরকম ঘটনার সাথে তার কোন যোগ নেই।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.