শিলিগুড়ির মহকুমার বিধাননগরে চিতাবাঘ কাণ্ডে এলাকায় ১৪৪ধারা জারির নির্দেশ বনদপ্তরের - The News Lion

শিলিগুড়ির মহকুমার বিধাননগরে চিতাবাঘ কাণ্ডে এলাকায় ১৪৪ধারা জারির নির্দেশ বনদপ্তরের

 


দি নিউজ লায়নঃ   শিলিগুড়ির মহকুমার বিধাননগরে চিতাবাঘ কাণ্ডে এলাকায় ১৪৪ধারা জারির নির্দেশ বনদপ্তরের। এলাকাবাসীদের সুরক্ষার স্বার্থে সর্তক পাহারায় পুলিশ। চিতা বাঘটির অবস্থান টের পেয়েছে বনদপ্তর। দিনভর ঘুম পাড়ানি গুলি দিয়ে বাঘটিকে কাবুতে আনার চেষ্টা ব্যর্থ হয় বনকর্মীরা। এরপরই সন্ধ্যা নাগাদ বনদপ্তরের খাঁচা পাতা হয়েছে। কার্শিয়াং বনদপ্তরের ডিএফও জিজু জাইস্পার জানান ঘুম পাড়ানি গুলিতে কাজ না হওয়ায়, রাতে খাঁচা পাতা হয়েছে। 


এলাকাবাসীদের সতর্ক করা  যাতে বাঘটির অবস্থানের থেকে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত এলাকায় গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে বাঘটিকে কাবুতে আনতে রাতে জোড়পূর্বক কোনো পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বনকর্মীদের। খাঁচায় ধরা না দিলে বৃহস্পতিবার সকাল থেকে ফের অভিযান চালাবে বনদপ্তর। উল্লেখ্য  শিলিগুড়ির মহকুমার ফাঁসীদেওয়া ব্লকের বিধাননগরে চিতার হামলায় জখম হয় নাবালিকা। এরপরই দিনভর চিতাবাঘটির সন্ধান চালায় বনদপ্তর। ঘটনাস্থলে রয়েছে বাগডোগড়া ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ড। 


অন্যদিকে বেশ কিছুদিন আগেও শিলিগুড়ি রানিডাঙ্গা লোকালয়ে হামলায় এক কিশোর সহ একই পরিবারের তিনজন আহত হয়। চিতা বাঘকে বাগে আনতে গুরুতর জখম হন বনআধিকারিক। সেল্ফ ডিফেন্স গুলি চালানো হয় তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। উক্ত আধিকারিকের আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়ে পশুপ্রেমীরা সংগঠন সরব হন। এরপরই ২৯শে ডিসেম্বর স্পেশ্যাল টাস্ক ফোর্স ভেঙে দেওয়া হয় রাজ্য বনবিভাগের তরফে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.